সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নিয়ে কটাক্ষ কেআরকের

Ayesha Siddika | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:৫৫:৪২ পিএম

বিনোদন ডেস্ক : সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। রাজস্থানের জয়সলমের এবং দিল্লিতে বিয়ের উৎসব সেরে প্রায় এক সপ্তাহ পর মুম্বাইয়ে ফিরেছেন এই নবদম্পতি।

টুইটারে কেআরকে লেখেন, ‘আগে অন্তঃসত্ত্বা হয়ে পরে বিয়ে করা বলিউডের ট্রেন্ড হয়ে গেছে। সূত্রের খবর, বলিউডের সাম্প্রতিক বিয়ের কারণও একই। ভালোই তো!’ 

রণবীর কাপুরের সঙ্গে বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। আর সম্প্রতি রাজস্থানে বিয়ে সেরেছেন সিদ্ধার্থ ও কিয়ারা জুটি। তাই নেটিজেনদের ধারণা, সিদ–কিয়ারাকে কটাক্ষ করেই কেআরকের এই টুইট। 

 

 

কিউটিভি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad