এখন আমার স্থায়ী বুকিং হয়েই গেল : কিয়ারা

Ayesha Siddika | আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০২৩ - ০৬:৩৮:৪২ পিএম

বিনোদন ডেস্ক : নিজের বিয়ের ছবি প্রকাশ করলেন। একপাশে সিদ্ধার্থ,অপরপাশে তিনি; মন্ত্র উচ্চারণ তারপর হয়ে গেলেন দুজন দুজনার, চিরদিনের জন্য। সিদ্ধার্থ কিয়ারার গালে এঁকে দিলেন চুম্বন, ঠিক যেমন এঁকেছিলেন শেরশাহ সিনেমায় এক অন্ধকার গলিপথে। বিয়ের জন্য তৈরি করা ক্যামেরায় সে দৃশ্য স্থির হয়ে চলে এল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিয়েতে কিয়ারা সেজেছেন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গায়। আর সিদ্ধার্থ পরেছেন মনীশের ডিজাইন করা শেরওয়ানি। এই দম্পতিকে সাজিয়ে দিয়েছেন খ্যাতনামা প্রসাধনশিল্পী লেখা গুপ্তা। তাঁদের বিয়ের সাজসজ্জা যাতে প্রকাশ্যে না চলে আসে, তার জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। 

 

 

 

কিউটিভি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩০

▎সর্বশেষ

ad