ভারতে ৪০০ কোটি রুপির মাইলফলকের দিকে ছুটছে পাঠান

Ayesha Siddika | আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০২৩ - ০৬:৪৮:২২ পিএম

বিনোদন ডেস্ক : ভারতে ৪০০ কোটি রুপি আয়ের মাইলফলক ছোঁয়ার পথে ছুটছে শাহরুখ খানের সিনেমা পাঠান। গত ১০ দিনে সাড়ে ৩৬৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। ভারতীয় সিনেমার বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটে এই তথ্য দিয়েছেন।

শনিবারে টুইটে তারান জানিয়েছেন, শুক্রবারও সাড়ে ১৩ কোটি ডলার আয় করেছে পাঠান। দ্বিতীয় সপ্তাহেই ৪০০ কোটি রুপির মাইলফলকে ছুঁতে পারে শাহরুখের এই অ্যাকশন সিনেমাটি। তারানের মতে শনিবারই আমির খানের দাঙ্গাল সিনেমার আয়কে টপকে যেতে পারে পাঠান।

সূত্র: এনডিটিভি

 

 

কিউটিভি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৪৪

▎সর্বশেষ

ad