ব্রেকিং নিউজ
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

দুর্দান্ত স্টাইলের বাইক নিয়ে এল ‘জাওয়া মোটরসাইকেল’

Ayesha Siddika | আপডেট: ০৩ ফেব্রুয়ারী ২০২৩ - ১২:৩৬:৪৯ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৌরাণিক ঘোড়া লুংটার দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন এই বাইকটি বিশেষ রং ও স্টাইল তৈরি করা হয়েছে। এর নাম দেয়া হয়েছে জাওয়া ৪২ টাওয়াং এডিশন। স্পোর্টস স্ট্রাইপ অলস্টার ব্ল্যাক ভ্যারিয়েন্টে এই বাইকের সঙ্গে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের বেশ মিল রয়েছে। ২৯৪.৭২সিসির এই বাইকটি সিঙ্গেল সিলিন্ডারে তৈরি।

এ ছাড়া এর ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন ২৭ বিএইচপি এবং ২৬.৮৪ এনএম পিক টর্ক উৎপাদন করতে পারে। ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারের এই বাইকটি লিকুইড কুলড সিস্টেম ব্যবহার করা হয়েছে। বাইকটির অন্যতম আকর্ষণের বিষয় হচ্ছে এর জ্বালানি ট্যাংক এবং  ফ্রন্ট ফেন্ডারে লুংটা মোটিফ। এর বডি প্যানেলজুড়ে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর কিছু শিলালিপির ডিজাইনও করা হয়েছে। পাশাপাশি বিশেষ সংস্করণ ইউনিট চিহ্নিত করার জন্য একটি অনন্য সংখ্যাযুক্ত ব্রোঞ্জ মেডেলিয়নও রয়েছে বাইকটিতে। তবে ঠিক কত দামে বাইকটি কিনতে পাওয়া যাবে সে সম্পর্কে কিছু জানায়নি জাওয়া। 

 

 

কিউটিভি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৪

▎সর্বশেষ

ad