ভারতীয় অবতারে হলিউড সুন্দরী

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:৩৩:৩৮ পিএম

বিনোদন ডেস্ক : ‘মার্ডার মিস্ট্রি টু’ সিনেমার একটি দৃশ্যে লেহেঙ্গা পরিহিত অবস্থায় দেখা যাবে র‌্যাচেল উরফে জেনিফারকে। হলিউড অভিনেতা আডাম স্যান্ডলার এবং জেনিফার আনিস্টনের নতুন ছবির একটি দৃশ্যে দেখা যায় ভারতীয় এক বিয়ের অনুষ্ঠানে যান আডাম ও জেনিফার। সেখানেই দেখা যায় বিখ্যাত ডিজাইনার মনিষ মালহোত্রার একটি লেহেঙ্গায় সজ্জিত হয়েছেন জেনিফার।

ছবিতে একটি বিয়ের সিকোয়েন্সে অ্যানিস্টনকে খাব মিজওয়ানের সংগ্রহ থেকে হাতির দাঁতের সুন্দর চিকানকারি একটি লেহেঙ্গায় দেখা যাচ্ছে। লেহেঙ্গা সেটটিতে একটি আইভরি এমব্রয়ডারি করা ব্লাউজ এবং একটি ম্যাচিং ওড়নাও রয়েছে। ব্যস এতেই জেনিফারের ভারতীয় ভক্তদের হৃদয় ডগমগে। এবারে পর্দায় দেখার অপেক্ষা ফ্রেন্ডস খ্যাত এই অভিনেত্রীকে।

জেরেমি গ্যারেলিক পরিচালিত, ছবিটি মার্চ মাসে একটি শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে৷ সিনেমার প্রথম অংশ  ‘মার্ডার মিস্ট্রি’ ১৪ জুন, ২০১৯ সালে মুক্তি পায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad