ব্রেকিং নিউজ
বন্যার পানি নামতেই সামনে এলো ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট পুনরায় চালু জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির নতুন কৌশলে কোন পথে যাচ্ছে যুদ্ধ? ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ২৬ কার্যদিবস শেষে সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

লাভজনক হওয়ায় খানসামায় ভুট্টা চাষ বেড়েছে

Ayesha Siddika | আপডেট: ৩১ জানুয়ারী ২০২৩ - ০৫:৩৩:২৩ পিএম

ডেস্ক নিউজ : চাহিদার সাথে দাম ভাল পাওয়ায় দিনাজপুরে আগাম জাতের উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষ করছেন কৃষকরা। ভুট্টা বেশী চাষ হয় জেলার খানসামা উপজেলায়। অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভজনক হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকরা। এবার খানসামায় ৯০০ হেক্টর জমিতে বেশী ভুট্টা চাষ হচ্ছে। খানসামা উপজেলায় ১৫-১৬টি জাতের ভুট্টার চাষ হয়েছে।

উপজেলার অপেক্ষাকৃত উঁচু জমিগুলোতে আগাম জাতের এসব ভুট্টা লাগানো হয়েছে। চাহিদার সাথে বাজার মূল্য বেশি এবং অধিক লাভের আশায় কৃষকরা এবার বোরো ধানের জমিতেও আগাম জাতের ও অধিক ফলনশীল পুষ্টিসমৃদ্ধ দানাদার জাতীয় এই ভুট্টা চাষ করছেন কৃষক। উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে ৮ হাজার ২২৫ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতবার ছিল ৭ হাজার ৩২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা। এবার ৯০০ হেক্টর জমিতে ভুট্টা চাষ বেড়েছে। 

খানসামা উপজেলার ভেড়ভেড়ি গ্রামের কৃষক সালাউদ্দিন বলেন, এবার দুই বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের ভুট্টার চাষ করেছি। তুলনামুলক কম খরচে ও স্বল্প সময়ে এ ফসল ঘরে তোলা যায়। বর্তমান বাজারে চাহিদা ও দাম দুটোই ভালো রয়েছে। আগামী দেড় মাসের মধ্যে ভুট্টা সংগ্রহ ও মাড়াই শুরু হবে।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বাসুদেব রায় জানান, চাহিদার সাথে বাজার মূল্য বেশি এবং অধিক লাভের কারণে এবার ভুট্টা চাষ বেড়েছে। প্রতি বছরই তুলনামূলক ভালো ফলন হওয়ায় ভুট্টার চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। কৃষি বিভাগ থেকে বীজ, সার, কীটনাশক দিয়ে কৃষকদের সহায়তা করা হচ্ছে। জমিতে রোগবালাই দমনের জন্য মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন।

 

 

কিউটিভি/আয়শা/৩১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad