ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আবারও মা হচ্ছেন আলিয়া?

Ayesha Siddika | আপডেট: ২৪ জানুয়ারী ২০২৩ - ০৫:১২:৫৯ পিএম

বিনোদন ডেস্ক : তিন মাস আগেই মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। যার রেশ এখনও চলছে। পাশাপাশি প্রথম হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’ এবং বলিউডের আলোচিত সিনেমা ‘রকি অউর রানি কি প্রেমকহানি’ মুক্তি নিয়ে রয়েছেন দারুণ আলোচনায়। তাই সিনেমাটি দুটির প্রচারণা নিয়ে পরিকল্পনা এবং নিজের স্বাস্থ্যের দিকেই বর্তমানে বেশি মনোযোগ দিচ্ছেন এই অভিনেত্রী।

এরইমধ্যে নতুন গুঞ্জন নিয়ে শিরোনামে এলেন তিনি। আবারও ‘মা’ হতে যাচ্ছেন এ নায়িকা। সম্প্রতি ভারতীয় একাধিক গণমাধ্যম এমনটাই প্রকাশ করেছে। মুম্বাইতে একটি অনুষ্ঠানে স্বামী রণবীর কাপুরের সঙ্গে দেখা যায় আলিয়াকে। মা হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানে উপস্থিত হন আলিয়া। তবে কিছুদিন আগে নিজস্ব ব্র্যান্ডের পোশাকের জন্য ফটোশুট করান এই অভিনেত্রী। তারপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিপাড়া থেকে নেটদুনিয়ায়। দ্বিতীয় বার নাকি সুখবর দিতে চলেছেন আলিয়া।

তবে বিষয়টিকে একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কাপুর ঘনিষ্ঠদের অনেকেই। যদিও আলিয়া ও রণবীর এখনও এই বিষয়ে মুখ খোলেননি। আর তাদের এই নীরবতাই সম্মতির লক্ষণ বলে ধরে নিয়ে দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন। তাদের ধারণা শিগগিরই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সুখরবটি সবার সঙ্গে শেয়ার করবেন রণবীর-আলিয়া। সেই জায়গা থেকে এখন দেখার বিষয় গুঞ্জন আর নীরবতা মিলিয়ে আলিয়ার ‘মা’ হওয়ার দৌড় কোথায় গিয়ে থামে।

 

 

কিউটিভি/আয়শা/২৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad