ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ইভিএম কেনা হচ্ছে না: ইসি সচিব

uploader3 | আপডেট: ২৩ জানুয়ারী ২০২৩ - ০৬:২২:৩৬ পিএম

ডেস্কনিউজঃ ইভিএমের প্রকল্পটি বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় আপতত প্রক্রিয়াকরণ না করার জন্য সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম। সোমবার দুপুরে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, এটা এ মুহূর্তে রান করছে না, পরবর্তীতে রান করবে। এর মধ্য দিয়ে সর্বোচ্চ দেড়শ’ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমে ভোট হচ্ছে না। সেক্ষেত্রে ইসির কাছে যা আছে তা দিয়ে ৭০-৮০ আসনে ইভিএমে প্রস্তুতি চলবে।

গত বছরের অক্টোবরে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২ লাখ ইভিএম ক্রয় ও ব্যবস্থাপনার জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল নির্বাচন কমিশন ।

২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে ১৫০ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা করেছিল নির্বাচন কমিশন। সেই অনুযায়ী প্রস্তাবনা পাঠিয়েছিল ইসি।

বিপুল/ ২৩.০১.২০২৩/ সন্ধ্যা ৬.১৯

▎সর্বশেষ

ad