বাবাকে নিয়ে মুখে কুলুপ সালমানের! আমির কোন তথ্য প্রকাশ করল?

Ayesha Siddika | আপডেট: ২৬ ফেব্রুয়ারী ২০২৬ - ০৪:৫২:৪৪ পিএম

বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খান সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। খবর ছড়িয়ে পড়ায় পরিবারের মধ্যে এবং সমগ্র বলিউডে উদ্বেগ দেখা দেয়। বাবা সেলিম খানের অসুস্থতার খবর বাইরে ছড়িয়ে পড়তে ক্ষোভ প্রকাশ করেছেন সালমান খান।

সেলিম খানের স্বাস্থ্যের খোঁজ নিতে রোজ হাসপাতাল যাচ্ছেন সালমান খান। পরিবারের অন্যান্য সদস্য এবং বলিউডের কয়েকজন শিল্পীরাও হাসপাতালে উপস্থিত হয়েছেন। শাহরুখ খানও তাঁর সঙ্গে দেখা করেছেন। আপাতত সেলিম আইসিইউ-তে রয়েছেন, তবে বিপদ আপাতত কেটেছে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
বন্ধু ও সহশিল্পী আমির খান সেলিম খানের স্বাস্থ্য নিয়ে জানিয়েছেন, “আমি তাকে দেখতে গিয়েছিলাম। এখন ওনার জন্য প্রার্থনা করছি। আলবিরা জানিয়েছে, স্বাস্থ্যের উন্নতি হয়েছে আগের তুলনায়। আমি চাই উনি সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফিরে আসুন।”বলিউডের এই সহমর্মিতা এবং পরিবারের নজরদারিতে ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছেন সেলিম খান।

 

 

আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৬,/বিকাল ৪:৪৪

▎সর্বশেষ

ad