
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরীফুল রাজের প্রথম বিবাহবার্ষিকী আজ (২২ জানুয়ারি)। ২০২২ সালের এই দিনে ‘আনুষ্ঠানিকভাবে’ ১০১ টাকা দেনমোহরে বিয়ে করেন তারা। বিয়ের পর পরী-রাজ জুটি আলোচনায় থেকেছে সব সময়। নতুন বছরের শুরুতে তাদের সম্পর্কের অবনতির খবর সামনে আসে। এনিয়ে অনেক নাটক হয়েছে। তবে শেষ পর্যন্ত সংসার জীবনের ঝড় পেরিয়ে একসঙ্গেই আছেন দুজন।
শনিবার রাত থেকেই বিবাহবার্ষিকী উদযাপন শুরু করেছেন পরী-রাজ। বিয়ের একটি ছোট্ট ভিডিও ফেসবুকে শেয়ার দেন পরী। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ম্যারেজ এনিভার্সারি টু আস! এটা ছিল ঘরোয়া আয়োজনে আমাদের বিয়ে। আমাদের জীবনের সব থেকে সুন্দর দিনের একটি। আই লাভ ইউ রাজ।’ এই লেখার পাশে পরী এঁকে দেন লাল টুকটুকে হৃদয়। সঙ্গে রাজ আর পরীর ইমোজি। হ্যাশট্যাগে লেখা ‘রাজপরী’ কথাটিও।
‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে প্রথম দেখা হয় পরীর। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। দিনটি ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। পরের বছর ২২ জানুয়ারি রাতে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা।
কিউটিভি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২১






