আমি সব সময়ই ব্লকবাস্টার: শুভশ্রী

Ayesha Siddika | আপডেট: ২২ জানুয়ারী ২০২৩ - ০১:০২:৪৪ পিএম

বিনোদন ডেস্ক : শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা নিয়ে ভয়ঙ্কর উন্মাদনা তৈরি হয়েছে।  টিকিটের পর টিকিট নিমেষে বুকিং! যেন ঝড় চলছে গোটা ভারতজুড়ে। কোথাও প্রি হল বুকিং আবার কোথাও আগাম সেলিব্রেশন, কিং খানকে নিয়ে চরম উন্মাদনা তার ভক্তদের মধ্যে।

এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, এত বছর পর শাহরুখ খান বড় পর্দায় আসছেন। সিনেমাটা দারুণ হিট হবে, সেটা নিয়ে সন্দেহ নেই। তবে ১ সপ্তাহ আগে যেহেতু ‘ডক্টর বক্সী’ রিলিজ করছে। তাই আশা করব দর্শকেরা ততদিনে আমাদের সিনেমাটা দেখে নেবেন। কারণ বাঙালি দর্শক আগাগোড়া ভীষণ স্মার্ট।

নিজের ছবির বক্স অফিস নিয়ে মোটেও চিন্তিত নন নায়িকা। তার কথায়, সিনেমা ব্যবসা নিশ্চয়ই দরকার। বক্স অফিসের ব্যবসাতেই আমাদের ইন্ডাস্ট্রি চলে। বাংলা সিনেমা ভালো ব্যবসা করলে আখেরে সকলেরই লাভ। কারণ বহু মানুষের রুটি-রুজি এই ইন্ডাস্ট্রি। তবে বক্স অফিস গোড়া থেকেই কখনও ভাবায়নি। ঈশ্বরের আশীর্বাদে আমার গোটা ক্যারিয়ারে ফ্লপ কিংবা গড়পড়তা ছবির সংখ্যা খুব কম। আমি সব সময়ে ব্লকবাস্টার ক্লাবেই থেকেছি। প্রসঙ্গত, সপ্তাশ্ব বসু পরিচালিত মেডিকেল থ্রিলার ‘ডক্টর বক্সী’ ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।

 

 

কিউটিভি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad