এবার কালার্স বাংলার ‘রান্নাঘরের গপ্পে’ পর্না

Ayesha Siddika | আপডেট: ২১ জানুয়ারী ২০২৩ - ০৫:১০:২৪ পিএম

বিনোদন ডেস্ক : এবার ওপার বাংলার জনপ্রিয় রান্নার শো ‌‘রান্নাঘরের গপ্প’-তে দেখা যাবে এই প্রজন্মের গায়িকা পর্নাকে। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হয়ে হাজির হবেন তিনি।

জানা গেছে, খাদ্যরসিকদের জন্য কালার্স বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে রান্না বিষয়ক এই শো-টি। আসছে ২৩ জানুয়ারির এপিসোডে বিশেষ অতিথি হয়ে হাজির হবেন পর্না। এ তথ্য নিশ্চিত করেছেন পর্না নিজেই। তিনি বলেন, নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ভারতীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টা) কালার্স বাংলায় স্পেশাল এপিসোডটি দেখানো হবে।

 

 

কিউটিভি/আয়শা/২১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৪

▎সর্বশেষ

ad