ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নিরাপত্তা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ নিলেন সৌদির ২৫০ নারী

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৮:২৬:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ২৫০ জনের অধিক সৌদি নারী নিরাপত্তা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। সৌদি আরবের প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, সৌদি আরবের সশস্ত্র বাহিনী থেকে এই নারীরা ‘কূটনৈতিক এবং হজ ও উমরাহ’ বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ নিয়েছেন। এই নারীরা চতুর্থ ব্যাচ যারা এই ধরনের প্রশিক্ষণ নিলেন।

২০১৯ সালে সৌদি আরব নারীদের সশস্ত্র বাহিনীতে কাজের সুযোগ প্রদানের সিদ্ধান্ত নেয়। প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত ভর্তি পোর্টালে এখন নারী-পুরুষ উভয় আবেদন করতে পারেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র অনুসারে, সৌদি নারীরা সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, রয়্যাল সৌদি স্ট্যাটেজিক মিসাইল ফোর্স এবং আর্মড ফোর্স মেডিকেল সার্ভিসে যোগদান করতে পারেন। একইসঙ্গে তারা সেনা, ল্যান্স কর্পোরাল, সার্জেন্ট এবং স্টাফ সার্জেন্ট হিসেবেও যোগদান করতে পারেন। সূত্র

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/রাত ৮:২৫

▎সর্বশেষ

ad