ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মা হতে যাচ্ছেন নাওমি ওসাকা, ২০২৪ সালে মাঠে ফেরার লক্ষ্য

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০১:১৯:২২ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। টুইটারে নাওমি এ ঘোষণা দিয়েছেন। কয়েকমাস ধরেই খেলা থেকে দূরে ছিলেন নাওমি। টুইটারে নাওমি লিখেছেন, ‌‘মাঠে ফিরতে তর সইছে না। কিন্তু  ২০২৩ সালের জন্য এটাই জীবনের কিছু অংশের আপডেট’।

নাওমি টুইটারে আরও লিখেছেন, ‘আমার সন্তান আমার ম্যাচ দেখবে এবং কাউকে বলবে, ‘দেখো আমার মা’-  আমি সেই সময়ের প্রতীক্ষায় আছি’।

অল্প বয়সেই সাফল্য পেয়েছেন নাওমি। সেরেনা উইলিয়ামসের মতো তারকাকে হারিয়ে পদক জিতেছেন। মোট চারবার গ্রান্ড স্লাম সিঙ্গেল চ্যাম্পিয়ন হয়েছেন। নারী টেনিস তারকাদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন। তবে শেষ পর্যন্ত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। নাওমি তার টুইটার বার্তার শেষে লিখেছেন, ‘জীবনে চলার জন্য কোনো পারফেক্ট পথ নেই। তবে লক্ষ্য সৎ থাকলে ঠিক পথটা অবশ্যই পাওয়া যায়’।

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৯

▎সর্বশেষ

ad