ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

মারা গেলেন রক গিটারিস্ট জেফ বেক

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০১:১৮:২৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম প্রভাবশালী রক গিটারিস্ট জেফ বেক পরপারে পাড়ি জমিয়েছেন। ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই ব্রিটিশ সঙ্গীতঙ্গ।

ইয়ার্ডবার্ডে উত্থান হয়েছিল বেকের। এরপর তিনি এরিক ক্লাপ্টনে কাজ করেছেন। পরে রড স্টুয়ার্টের সাথে গড়েছেন জেফ বেক গ্রুপ।

ষাটের দশকে তার গিটারের মূর্ছনায় ভিন্নতার স্বাদ পায় সঙ্গীত দুনিয়া। হেভি মেটাল ও জাজ রকের দুনিয়ায় ঘটে বিপ্লব। 

বেকের অফিসিয়াল টুইটার থেকেই তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

ওই বিবৃতিতে জানানো হয়, তার পরিবারের পক্ষ থেকে সবাইকে এই শোক ও গভীর দুঃখের খবর দেওয়া হল। ব্যাক্টেরিয়া জনিত আকস্মিক সংক্রমণ থেকেই তার মৃত্যু হয়েছে।

সূত্র: বিবিসি

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৭

▎সর্বশেষ

ad