ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

২০২৬ বিশ্বকাপ ফুটবল, মেসিকে নিয়ে যা বললেন স্কালোনি

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ১২:১২:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির মতে, মেসির আগামী বিশ্বকাপ খেলার বিষয়টি আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশেন, আর্জেন্টিনার কোচিং স্টাফের থেকে বেশি নির্ভর করছে মেসির নিজের ওপর। সেই সময় তিনি কেমন অনুভব করবেন তার ওপর। 

স্কালোনি বলেন, আমি মনে করি, মেসি আগামী বিশ্বকাপে থাকবে। এটা অনেক বেশি নির্ভর করবে সে কী চায় তার ওপর। সে কেমন অনুভব করছে তার ওপর। তার জন্য দলের দরজা সবসময় খোলা। স্কালোনির মতে, বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপ খেলা কঠিন কাজ। কিন্তু রেকর্ড সাতটি ব্যালন ডি’অর জেতা মেসি তো রেকর্ড ম্যান। বিশ্বকাপ ইতিহাসের সাত-আটটি রেকর্ড তিনি নিজের নামের পাশে লিখেছেন। আগামী বিশ্বকাপ খেলে আরেকটি রেকর্ডও গড়ে ফেলতে পারেন মেসি। 

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার পর মেসি বলেছিলেন, বিশ্বকাপে এটাই তার শেষ ম্যাচ। তবে ফিট থাকলে এবং খেলাটা উপভোগ করলে শেষ শব্দটা প্রত্যাহার করতে মেসির কোনও সমস্যাই হবে না। কারণ অবসর ভেঙে জাতীয় দলে ফিরেই তো বিশ্বকাপ জিতলেন তিনি। 

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:১১

▎সর্বশেষ

ad