ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইজতেমায় আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা

Anima Rakhi | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ১১:৪৭:৪৮ এএম

ডেস্ক নিউজ : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে শুক্রবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপি বিশ্ব ইজতেমার ১ম পর্ব। 

এরইমধ্যে আসতে শুরু করেছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমা ময়দানে জেলাভিত্তিক ৯১ খিত্তায় অবস্থান করছেন তারা।

এবারের ইজতেমায় নিরাপত্তা ব্যবস্থা তিনটি সেক্টরে ভাগ করা হয়েছে। হেলিকপ্টার টহলসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের  কমিশনার।

বুধবার টঙ্গী ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এ সময় তিনি বলেন,বিশ্ব ইজতেমায় আগত দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তায় এয়ারপোর্ট থেকে তুরাগ, সবখানে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কিউটিভি/অনিমা/১২ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪৭

▎সর্বশেষ

ad