ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মাশরাফিকে খেলা ছাড়ার আহ্বান তার বাবার

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৬:০১:৫৫ পিএম

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলে মাশারাফি বিন মর্তুজার অধিনায়কত্বে জিতেই চলেছে সিলেট স্ট্রাইকার্স। গতকাল মঙ্গলবার ঢাকা ডমিনেটরসের বিপক্ষেও সহজ জয় তুলে নিয়ে চট্টগ্রাম পর্বে গেল সিলেট দল।

আর চার ম্যাচে চার জয়ের পর গণমাধ্যমে কথা বলেছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা। জানালেন চলতি বিপিএল শেষেই তিনি শেষ দেখছেন তার ছেলের ক্যারিয়ার। মাশরাফির বাবা বলেন, ‘আপনারাও দেখছেন তার (মাশরাফি) পায়ের কি অবস্থা। আজকেও মাঠে সে খুড়িয়ে খুড়িয়ে বল করছে। এভাবে ক্রিকেট খেলা সম্ভব না। এভাবে কতদিন সম্ভব। আমি মনে করি এটা শেষ হওয়া উচিত (চলতি বিপিএলের পর)। পায়ের যে অবস্থা, বয়স হয়েছে এটা তো আর গায়ের জোড়ের বিষয় না।’

যদিও অবসর নিয়ে মাশরাফির সঙ্গে কোনো ধরনের কথা হয়নি বলে জানান গোলাম মুর্তজা। গোলাম মুর্তজা বলছিলেন, ‘এ বিষয়ে (অবসর) তার সঙ্গে কোনো কথা হয়নি। তার যতদিন মনের সাহস আছে (ততদিন খেলবে)। সে ভালোই বোঝে সবকিছু, কোনটা কখন সম্ভব আর সম্ভব না। অতএব আমার বলে দেওয়ার কিছু নেই।’

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad