ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

দুই ম্যাচ খেলে রংপুর ছাড়লেন রাজা-হাওয়েল

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৫:০৬:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি ক্রিকেটারদের আসা নিয়ে আলোচনা হয়েছে অনেক। আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলায় অনেক ক্রিকেটাররা আসছেন এক থেকে দুই ম্যাচের জন্যও। দুবাইয়ের আইলটি-২০ খেলতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছেড়ে গিয়েছিলেন মোহাম্মদ নবী, ফজল হক ফারুকী ও ডেভিড মালান। এবার একই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ ছেড়েছেন রংপুর রাইডার্সের দুই ক্রিকেটার বেনি হাওয়েল ও সিকান্দার রাজা।  

তাদের দুজনের চলে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে রংপুর। তারা লিখেছে, ‘দেখা হবে খুব দ্রুতই আবার জয়ের লড়াইয়ে। ’ঢাকা পর্বশেষে বিপিএল এখন হবে চট্টগ্রামে। এখন অবধি খেলা দুই ম্যাচের একটিতে জিতেছে রংপুর রাইডার্স, হেরেছে একটিতে। যেখানে কুমিল্লার বিপক্ষে প্রথম ম্যাচে বল হাতে দুই উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১২ রান করেছেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ২ রানে আউট হলেও বল হাতে ১৪ রান দিয়ে ২ উইকেট পান রাজা। বেনি হাওয়েল প্রথম ম্যাচে ব্যাট হাতে ৮ রান করার পর বল হাতে এক উইকেট নেন। পরের ম্যাচে ৫ রান করে ছিলেন উইকেটশূন্য।  

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad