ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

রাজনীতির মাঠ থেকে প্যাভিলিয়নে মাহি

Ayesha Siddika | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৪:১২:৩৭ পিএম

বিনোদন ডেস্ক : সিনেমায় অভিনয় দিয়েই পরিচিতি পেয়েছেন মাহিয়া মাহী। নামের আগে যুক্ত হয়েছে চিত্রনায়িকা। কাজও করছিলেন নিয়মিত। সংসারও করছিলেন বেশ হেসে খেলে। কিন্তু প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদের পর তার জীবনধারা বদলে যেতে থাকে। দ্বিতীয়বার বিয়ে করেন গাজীপুরের রাকিব সরকারকে। দ্বিতীয় স্বামী সরকারদলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাই মাহিও সিদ্ধান্ত নেন রাজনীতি করার। 

চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়নও কেনেন। মনোনয়ন নেওয়ার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ‘ইতিবাচক’ মন্তব্য মাহীর জন্য আশীর্বাদ হয়ে ধরা দেয়। 

ওবায়দুল কাদের বলেছিলেন, ‘মাহীর মনোনয়নপত্র কেনার বিষয়ে নেত্রীর (দলীয় সভাপতি শেখ হাসিনা) সঙ্গে কথা হয়েছে।’ তাই অনেকের ধারণা ছিল, মাহী বোধহয় মনোনয়ন পেয়ে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়নি। মনোনয়ন পেলেন না মাহী। এই ‘না পাওয়া’তে মাহীর রাজনীতির অনেক কিছুই বদলে যায়। 

তিনি বলেছিলেন, রাজনীতি চালিয়ে যাবেন। অভিনয়ে ফিরবেন চলতি বছরের শেষ দিকে। কিন্তু রাজনীতির মাঠ থেকে মাহীকে প্যাভিলিয়নেই ফিরতে হচ্ছে। অভিনয় শুরু করেছেন তিনি। এবং সেটা গতকাল থেকেই। বদিউল আলম খোকনের ‘অফিসার ইনচার্জ’ নামে একটি সিনেমার শুটিংয়ের মাধ্যমে নতুন বছরের প্রথম মাসেই মাহী অভিনয়ের খাতা খুলছেন। সিনেমাটির টানা শুটিং হবে বলে জানা গেছে।

 

 

কিউটিভি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad