ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

প্যারিসের ট্রেন স্টেশনে ছুরি হামলায় আহত ৬, জীবন–মৃত্যুর সন্ধিক্ষণে হামলাকারী

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৩:৫৮:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের একটি ট্রেন স্টেশনে অজ্ঞাত হামলাকারী ছুরি নিয়ে যাত্রীদের ওপর হামলা করেছেন। এতে অন্তত ৬ ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার প্যারিসের ‘গ্যার ডু নর্ড স্টেশনে’ এই ঘটনা ঘটে। পুলিশ হামলাকারীরে গুলি করে নিবৃত্ত করে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারম্যানিন বলেন, ধারাল অস্ত্র নিয়ে হামলাকারী একজন পুলিশ কর্মকর্তাসহ কয়েকজনকে আঘাত করে। স্থানীয় সময় বেলা ৬টা ৪৩ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

সাংবাদিকদের তিনি জানান,  অজ্ঞাত হামলাকারী জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। এছাড়া আহত হয়েছেন একজন পুলিশকর্মকর্তাসহ কয়েকজন যাত্রী। পুলিশ কর্মকর্তার পিঠের পেছনে ছুরিকাঘাত করা হয়। তবে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পান। আরেকজন যাত্রী কাঁধে গুরুতর আঘাত পেয়েছেন তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ‘সাহসী   এবং কার্যকর’ পদক্ষেপের জন্য ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে ধন্যবাদ জানান। সূত্র: আল জাজিরা

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৭

▎সর্বশেষ

ad