ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সাময়িকীতে খামেনির কার্টুন: প্রতিশোধের হুঁশিয়ারি আইআরজিসি প্রধানের

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০৩:৪৩:০৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের বিতর্কিত ব্যঙ্গাত্মক সাময়িকী শার্লি এবদো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলী খামেনির বেশ কিছু কার্টুন প্রকাশ করে। এই ঘটনায় শার্লি এবদোর বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি।

গত সপ্তাহে ফ্রান্সের সাময়িকীটি ইরানে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে বিক্ষোভ দমনের প্রতিবাদে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার কার্টুন প্রকাশ করে। ঘটনার পর তেহরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে তলব করে ইরান।

মঙ্গলবার এক বক্তৃতায় আইআরজিসি প্রধান বলেন, ফরাসি ব্যঙ্গ সংবাদপত্রের বিরুদ্ধে মুসলিমরা ‘এখন অথবা ভবিষ্যতে’ অবশ্যই প্রতিশোধ নেবে।

মেজর জেনারেল হুসেইন সালামি বলেন, ‘তোমরা অনেক বড় ভুল করেছ। তবে শিগগিরই অথবা দেরিতে মুসলিমরা প্রতিশোধ নেবে। তোমরা হয়তো প্রতিশোধগ্রহণকারীদের গ্রেফতার করবে, কিন্তু মৃত ব্যক্তিরা আর জীবিত হতে পারবে না।

শার্লি এবদো বলেছে, স্বাধীনতার জন্য লড়াইরত ইরানিদের আন্দোলন-সংগ্রামের প্রতি সমর্থন জানাতেই তারা এই কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল।

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪২

▎সর্বশেষ

ad