ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ট্যাক্স জালিয়াতি মামলা: ট্রাম্পের নির্বাহী উইসেলবার্গের কারাদণ্ড

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০১:৫৬:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ট্যাক্স জালিয়াতির মামলায় ট্রাম্প অরগানাইজেশনে দীর্ঘদিন নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালনকারী অ্যালেন উইসেলবার্গকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরই মধ্যে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) উইসেলবার্গকের সাজা ঘোষণার পর হাতকড়া পরিয়ে হেফাজতে নেওয়া হয়। তাকে নিউইয়র্ক সিটির কুখ্যাত রাইকার্স আইল্যান্ড করাগারে নিয়ে যাওয়া হবে বলে ধারনা করা হয়।

ওয়েইসেলবার্গের পাঁচ মাসের কারাদণ্ডের বিষয়টি সামনে আসে আগস্টে। তখন তিনি ট্যাক্সবিষয়ক অপরাধ স্বীকার ও কোম্পানির বিরুদ্ধে স্বাক্ষ্য দিতে রাজি হন।

তাছাড়া বিচারক জুয়ান ম্যানুয়েল মার্চানও ওয়েইসেলবার্গকে প্রায় দুই মিলিয়ন ডলার কর, জরিমানা ও সুদ প্রদানের নির্দেশ দিয়েছেন। ওয়েইসেলবার্গকে তার করাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরে পাঁচ বছরের প্রবেশনও শেষ করতে হবে।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক কোম্পানি কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হয়। দেশটির একটি আদালত ট্রাম্প করপোরেশন ও ট্রাম্প পেরোল করপোরেশন নামের দুই কোম্পানিকে কর ফাঁকি ও ঘুষ প্রদানের অভিযোগে দোষী সাব্যস্ত করে।

সূত্র: আল-জাজিরা

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৫৩

▎সর্বশেষ

ad