ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

টিকটক ভিডিওর বদৌলতে কাজ থেকে অবসর পেলেন ৮২ বছরের বৃদ্ধ

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০১:১৩:৫৯ পিএম

ডেস্ক নিউজ : নৌবাহিনীর হয়ে কাজ করেছেন। সেখানে চাকরি শেষে অবসরে যাওয়ার কথা। কিন্তু অবসর তিনি পাননি। তার এখন ৮২ বছর বয়স। এই বয়সে ঘরে পরিবারের সদস্যদের সঙ্গে অবসর সময় কাটানোর কথা। কিন্তু এমন বয়সেও ওয়ারেন ম্যারিওন ওয়ালমার্টে ক্যাশিয়ারের চাকরি করছিলেন। তারই একটি ভিডিও টিকটকে পোস্ট করেছিলেন ররি ম্যাকার্টি নামের এক ব্যক্তি। আপলোডকারী ররি ম্যাকার্টি ওয়ারেন ম্যারিওনকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। যাতে করে তিনি কাজ থেকে অবসর নিতে পারেন। অবশেষে সেটা সম্ভব হয়েছে।

ডিসেম্বরে ভিডিওটি পোস্ট করার পর ৩০ লাখেরও বেশি বার ভিউ হয়েছে। তার মধ্যে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন। তহবিল থেকে পাওয়া ১ লাখ ৮ হাজার ৬৮২ ডলারের চেক ওয়ারেন ম্যারিওনের হাতে তুলে দেওয়া হয়েছে। চেক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়ারেন।

বিবিসি জানিয়েছে, ম্যারিল্যান্ডের কাম্বারল্যান্ডের বাসিন্দা ওয়ারেন ম্যারিওন কাজ থেকে অবসর নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

সূত্র : বিবিসি

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১৩

▎সর্বশেষ

ad