ব্রেকিং নিউজ
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি

গোল্ডেন গ্লোবে সেরা স্টিভেন স্পিলবার্গ-কেট ব্লানচেট-অস্টিন বাটলার

Anima Rakhi | আপডেট: ১১ জানুয়ারী ২০২৩ - ০১:৩৩:০১ পিএম

বিনোদন ডেস্ক : গোল্ডেন গ্লোবে সেরা ড্রামা ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে স্টিভেন স্পিলবার্গের ‌‘দ্য ফ্যাবেলম্যান্স’। নিজের জীবনীর ওপর ভিত্তি করে ছবিটি বানিয়েছেন স্পিলবার্গ। ছবিটির জন্য সেরা পরিচালকের পুরস্কারও ঘরে তুলেছেন তিনি।

এবারের আসরে সেরা অভিনেত্রী ও অভিনেতার ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যথাক্রমে কেট ব্লানচেট ও অস্টিন বাটলার। ‘তার’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন কেট। বাজ লুথারম্যানের ছবিতে ‘এলভিস’ ছবিতে এলভিস প্রিসলির চরিত্রে অভিনয় করে পুরস্কারটি ঘরে তুলেছেন অস্টিন।

সেরা মিউজিক্যাল বা কমেডি ছবি, সেরা চিত্রনাট্য, সেরা কমেডি অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছে ‘দ্য বানশিস অব ইনিশেরিন’। ‘এভরিথিং এভরিহোয়্যার অল এ্যাট ওয়ান্স’ ছবির জন্য পুরস্কার পেয়েছেন মিশেল ইয়োহ ও কি হুই কুয়ান।

সেরা টিভি ধারাবাহিক (মিউজিক্যাল বা কমেডি) কমেডি সিরিজ নির্বাচিত হয়েছে ‘অ্যাবল ইলিমেন্টারি’। এতে অভিনয় করে পুরস্কার পেয়েছেন টাইলার জেমস উইলিয়ামস ও কুইন্টা ব্রুনসন। সেরা লিমিটেড সিরিজ (অ্যান্থলজি সিরিজ ও টিভি মুভি) নির্বাচিত হয়েছে ‘দ্য হোয়াইট লোটাস’। সেরা টিভি ধারাবাহিক ‘হাউজ অব দ্য ড্রাগন’। সেরা অ্যানিমেশন ছবি নির্বাচিত হয়েছে ‘গুইলেরমরো দেল তোরা’স পিনোকিও’। সেরা বিদেশি ভাষার (ইংরেজির বাইরে) ছবি নির্বাচিত হয়েছে ‘আর্জেন্টিনা, ১৯৮৫’।

কিউটিভি/অনিমা/১১ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩২

▎সর্বশেষ

ad