ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে সতর্ক বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ০৭:১২:৩৫ পিএম

ডেস্ক নিউজ : বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বিএনপিকে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা না করার হুঁশিয়ারিও দিয়েছেন। আজ শনিবার বিকেলে মানিকগঞ্জে দেবেন্দ্র কলেজ মাঠে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যে কারণে অতীতে জনগণ নৌকায় ভোট দিয়েছে। জনগণ উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চায় বলেই আগামীতেও নৌকায় ভোট দেবে। চীনে করোনার নতুন ভেরিয়েন্ট দেখা দিলেও বাংলাদেশে করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে নতুন ভেরিয়েন্টের কোনো তথ্য-প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এ নিয়ে আমরা সতর্ক আছি। প্রতিটি এয়ারপোর্ট এবং বন্দরে বিদেশ থেকে আগতদের পরীক্ষা করা হচ্ছে। তাদের শরীরে করোনা শনাক্ত হলে আইসোলেশনে নিয়ে যাওয়া হবে।’

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:০৮

▎সর্বশেষ

ad