‘বউকে তাজমহলে নিয়ে যাবেন, বউ খুশি থাকবে’

Ayesha Siddika | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৩ - ১২:৪০:১৪ পিএম

বিনোদন ডেসক্ : স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদিকে নিয়ে ভারতের দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। এর মধ্যে তাজমহলও দেখতে গেছেন তারা। ফেসবুকে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি প্রকাশ করেছেন নিলয় ও হৃদি।

তাজমলের সামনে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে নিলয় লিখেছেন, ‌‘বউকে তাজমহলে নিয়ে যাবেন, বউ খুশি থাকবে’। ২০২১ সালের জুলাই মাসে তাসনুভা তাবাসসুম হৃদিকে বিয়ে করেন নিলয় আলমগীর।

 

 

 

কিউটিভি/আয়শা/০৬ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৫

▎সর্বশেষ

ad