শেষ হয়নি শতভাগ শুটিং, ১০০ কোটি রুপিতে বিক্রি দক্ষিণি সিনেমার হিন্দি সত্ত্ব!

Anima Rakhi | আপডেট: ০৫ জানুয়ারী ২০২৩ - ১১:৩১:৪৮ এএম

মুক্তির আগেই দক্ষিণ ভারতের নায়ক সুরিয়ার নতুন সিনেমা হইচই ফেলে দিয়েছে। তার সিনেমা ‘সুরিয়া ৪২’-এর হিন্দি সত্ত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপিতে।

শিবা পরিচালিত ছবিটির শুটিং সবেমাত্র ৬০ শতাংশ শেষ হয়েছে। শিগগিরই শুরু হবে বাকি অংশের শুটিং।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, ১০০ কোটি রুপিতে সিনেমাটির হিন্দি সত্ত্ব কিনেছেন প্রযোজক জয়ন্তলাল গাদা। এ ছাড়াও তার প্রযোজনা সংস্থা সিনেমাটির ডিজিটাল, টিভি ও প্রেক্ষাগৃহে পরিবেশকের সত্ত্বও কিনেছে। তবে সবই সিনেমাটির হিন্দি সংস্করণের সত্ত্ব।

সিনেমাটিতে সুরিয়ার বিপরীতে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।

চলতি বছর ‘সুরারাই পোতরু’র হিন্দি রিমেক মুক্তি পাওয়ার কথা। এই সিনেমায় অভিনয় করেই গত বছর ভারতের জাতীয় পুরস্কার পান সুরিয়া। তবে হিন্দি রিমেকে তাঁর চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিটিতে অবশ্য সুরিয়া অতিথি চরিত্রে অভিনয় করবেন।

কিউটিভি/অনিমা/০৫ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৩২

▎সর্বশেষ

ad