ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাসের কাছে অনেক কিছু শিখতে চাই : তাসকিন

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ১০:০২:২৬ পিএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের প্রধান কোচ হিসেবে এসেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার চামিন্দা ভাস। ঢাকার সেরা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হওয়ার আগেই ভাস গতকাল তার প্রশংসা করেছিলেন। আজ বুধবার ভাসের সঙ্গে প্রথম সাক্ষাতের পর তাসকিন জানালেন নিজের মুগ্ধতার কথা। লঙ্কান কিংবদন্তির কাছ থেকে তিনি অনেক কিছু শিখতে চান।

নিঃসন্দেহে এই মুহূর্তে বাংলাদেশের সেরা পেসার তাসকিন। দেশ ও দেশের বাইরে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন।  মিরপুর শেরে বাংলায় ঢাকা ডমিনেটর্সের অনুশীলনে চামিন্দা ভাসের সঙ্গে সাক্ষাত হয় তাসকিনের। পরে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেন, ‘আজই উনার (ভাস) সঙ্গে প্রথম কথা হলো। উনাকে বলেছি যে “আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। কাজের ফাঁকে যতটা পারেন আমাকে শেখাবেন। ” এরকম গ্রেট ক্রিকেটারদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ‘

তাসকিন আরও বলেন, ‘উনি একজন কিংবদন্তি পেসার। উনি কোচ হিসেবে আসছেন শুনে ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে। চেষ্টা করব উনার কিছু টিপস নিয়ে যাতে আমি আরেকটু উন্নতি করতে পারি। সবসময়ই চাই শিখতে, উনার থেকেও যেন কিছু শিখতে পারি। ‘ বিপিএল নিয়ে তাসকিনের বক্তব্য, ‘ইচ্ছা আছে শীর্ষ উইকেট শিকারিদের মধ্যে থাকার। আর সবসময় চাইব যে, আমার যাতে কিছু ম্যাচ জেতানো স্পেল থাকে এবং অবদান থাকে। এটাই আমার ইচ্ছা। ‘

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/রাত ১০:০০

▎সর্বশেষ

ad