ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

পৃথিবী প্রদক্ষিণকারী অ্যাপোলো-৭-এর সর্বশেষ নভোচারী মারা গেছেন

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৫:৪৯:২০ পিএম

আন্তর্জাতিক ‍ডেস্ক : অ্যাপোলে-৭-এর সর্বশেষ নভোচারী ওয়াল্টার কানিংহাম মারা গেছেন। ৯০ বছর বয়সে টেক্সাসের হোস্টনে মারা গেছেন মার্কিন এই নভোচারী। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) এক বিবৃতিতে কানিংহামের মৃত্যুর বিষয়টি জানিয়েছে।

১৯৬৮ সালে মহাকাশ মিশনের অংশ ছিলেন কানিংহাম। অ্যাপোলো-৭ মহাকাশযান ১১ দিনব্যাপী পৃথিবী প্রদক্ষিণ করেছিল। যা পরবর্তী সময়ে এক বছর পর ১৯৬৯ সালে প্রথমবারের মতো চাঁদে মানুষ অবতরণে সাহায্য করেছিল।

নাসার প্রথম সফল মানববাহী মহাকাশ অভিযান অ্যাপোলো-৭-এর শেষ জীবিত ব্যক্তি ছিলেন কানিংহাম। সেই তিনিও মারা গেলেন। নাসা এক বিবৃতিতে ওয়াল্টার কানিংহামের মৃত্যুর বিষয়টি জানিয়ে শোক প্রকাশ করেছে।

নাসার ওই বিবৃতিতে বলা হয়েছে, ওয়াল্টার কানিংহাম যুদ্ধবিমানের পাইলট ছিলেন। এ ছাড়া তিনি পদার্থবিদ এবং উদ্যোক্তাও ছিলেন। এর বাইরে তিনি সর্বোপরি একজন অনুসন্ধানকারী ছিলেন।  

বিবৃতিতে আরো বলা হয়েছে, ওয়াল্টার এবং তার ক্রুমেটরা ইতিহাস তৈরি করেছিল। তারা বর্তমান প্রজন্মের জন্য পথ প্রশস্ত করে রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের মহাকাশ কর্মসূচিতে তার অবদান সব সময় মনে রাখবে নাসা। কানিংহাম পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
সূত্র : বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৬

▎সর্বশেষ

ad