ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘ভারত ক্রিকেট খেলাটা নষ্ট করে দিয়েছে’

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৬ - ০৪:৫৫:৫২ পিএম

স্পোর্টস ডেস্ক : ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের বড় জয় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। বিশেষ করে পাকিস্তান থেকে এসেছে কড়া সমালোচনা। সাবেক পেস বোলার শোয়েব আখতার বিতর্কিতভাবে বলেছেন, ভারতের আধিপত্য ক্রিকেটকে ‘নষ্ট করে দিয়েছে।’

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। বেশিরভাগ ক্রিকেট বিশেষজ্ঞ ভারতের পারফরম্যান্সের প্রশংসা করলেও আখতার ‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে ভারতকে সমালোচনা করেছেন। তিনি ভারতকে পাড়ার একটি ‘ধনী ছেলে’র সঙ্গে তুলনা করেছেন।

আখতার বলেন, ‘এটা অনেকটা এরকম যখন পাড়ায় একটা ধনী ছেলে থাকে আর সে গরিব ছেলেদের ডেকে বলে, এসো, ক্রিকেট খেলি। ভারত আমাদের সঙ্গে ঠিক এটাই করছে। তারা ক্রিকেটটাকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে।’

ফাইনালের আগে শোয়েব আখতার ভিন্ন কথা বলেছিলেন। ভারতকে ফেভারিট বললেও তিনি বলেছিলেন নিউজিল্যান্ড জিতুক সেটাই তিনি চান।

আখতার আগে বলেছিলেন, ‘মনে হচ্ছে নিউজিল্যান্ড ভারতের সামনে চাপে পড়ে যেতে পারে। কিন্তু ভারতের ওপরেও দেড়শো কোটি মানুষের চাপ আছে। আহমেদাবাদেই তারা অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরেছিল। সব মিলিয়ে ভারতকেই বিজয়ী দেখছি, কিন্তু ক্রিকেটের স্বার্থে এখন নিউজিল্যান্ডের এই বিশ্বকাপ জেতার সময় এসে গেছে।’

সমালোচনার মাঝেও আখতার ভারতের সাফল্যের একটি কারণ স্বীকার করেছেন। কঠিন সময়ে খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য তিনি কোচ গৌতম গম্ভীরের প্রশংসা করেছেন। বলেছেন, এই বিশ্বাস বড় টুর্নামেন্টে বিশাল পার্থক্য তৈরি করতে পারে।

 

আয়শা/০৯ মার্চ ২০২৬,/বিকাল ৪:৫৩

▎সর্বশেষ

ad