ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে লালমনিরহাটে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৪:২৯:৩৯ পিএম
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেক কাটা ও আলোচনা সভাসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে লালমনিরহাটে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা ছাত্রলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে গিয়ে শেষ হয়। পরে ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ জামান বিলাস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্করসহ লালমনিরহাট জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরিফ ইসলাম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান শেষে বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়।

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৫
▎সর্বশেষ

ad