ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

তীব্র শীত থাকবে আরও ৩ দিন

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ১২:৪৮:৩৪ পিএম

ডেস্ক নিউজ : প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়ছে মানুষ। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জন জীবন। আরও তিনদিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আাবহাওয়া অফিস।

মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৭ জানুয়ারি পর্যন্ত পরিস্থিতির উন্নতির কোনো আভাস নেই। তবে এরপরে ঘন কুয়াশা কাটতে পারে। আর কুয়াশা কাটলেই সূর্যের দেখা মিলবে।

তিনি বলেন, দেশের মধ্যভাগ, উত্তর-পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ঘন কুয়াশা পড়ছে। এ কারণে কোথাও কোথাও প্রায় সারাদিনই সূর্যের দেখা মিলছে না। ফলে দিনের তাপমাত্রা ব্যাপক হারে নেমে যাচ্ছে। উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। এতে শীতের অনুভূতি রাতের সঙ্গে পাল্লা দিয়ে দিনেও বেড়েছে।

ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে দিনের তাপমাত্রা কমেছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যশোরে একদিনের ব্যবধানে দিনের তাপমাত্রা কমেছে ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতেও কমেছে ৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/দুপুর ১২.৪৮

▎সর্বশেষ

ad