ব্রেকিং নিউজ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ

পুতিন আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবেন না: জেলেনস্কি

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৮:৫৬:৪৩ পিএম

বছরের শুরুতেই রাশিয়ার ৪৫টি ড্রোন ইউক্রেন ধ্বংস করেছে বলে দাবি করেছেন দেশটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, তারা (রাশিয়া) আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। খবর ইয়েনি সাফাকের।

জেলেনস্কি আরও বলেন, ইউক্রেনের বাহিনী শনিবার ১৩টি এবং রোববার ৩২টি ড্রোন ধ্বংস করেছে। 

রাশিয়ান বাহিনী ইরানের তৈরি শাহেদ-১৩১/১৩৬ কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায় বলে দাবি করেন জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, তারা (রাশিয়া) ইউক্রেন থেকে এক বছরও চুরি করতে পারবে না। তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিতে পারবে না। ইউক্রেনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাব।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেন যুদ্ধ চলছে। রাশিয়ার আক্রমণে শুরু হওয়া এই যুদ্ধে দুপক্ষের বহু লোক নিহত হয়েছেন।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৬

▎সর্বশেষ

ad