ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১২:৪০:০০ পিএম

ডেস্ক নিউজ : নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৫৮৪ ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

চিকিৎসা শেষে তিনি ৪ জানুয়ারি সন্ধ্যায় দেশে ফিরবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওবায়দুল কাদেরের হৃৎপিণ্ডে তিনটি ব্লক ধরা পড়ে।

পরে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বাইপাস সার্জারি করা হয়।

দুই মাস ১১ দিন চিকিৎসার পর দেশে ফেরেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। এর পর ফলোআপ চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যেতে হয় তাকে।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩৯
▎সর্বশেষ

ad