ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

কৃষি উৎপাদনে সাফল্যের কারণে দেশ অনেকটা স্বস্তিতে : কৃষিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ - ০৪:৫৭:১৬ পিএম

ডেস্ক নিউজ : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কৃষি উৎপাদনে সাফল্যের কারণেই করোনা পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বৈশ্বিক সংকটের মধ্যেও দেশ অনেকটা স্বস্তিতে আছে। অভ্যন্তরীণ উৎপাদন ভালো হয়েছে বলেই দেশে সবচেয়ে কম পরিমাণ চাল আমদানি হওয়ার পরও কোনো রকম খাদ্য সংকট হয়নি। আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে ওয়াহিদা আক্তারের যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষিমন্ত্রী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। একইসঙ্গে বিদায়ি কৃষিসচিব মো. সায়েদুল ইসলামকে মন্ত্রী ফুল দিয়ে বিদায়ি শুভেচ্ছা জানান। মন্ত্রী বলেন, সময়ে পেঁয়াজের উৎপাদন বেড়েছে, এটি নিয়ে এখন আমরা স্বস্তিতে আছি। আমরা তিন বছরের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ ভাগ দেশে উৎপাদন করতে কাজ করছি। এ বছর দেশে সরিষার রেকর্ড আবাদ হয়েছে, এ লক্ষ্যমাত্রাও অর্জিত হবে।

নবনিযুক্ত কৃষিসচিব ওয়াহিদা আক্তার দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কৃষি উৎপাদন ও উন্নয়নে যে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে সেটিকে শুধু অব্যাহত রাখা নয়, তাকে আরো বেগবান করতে কাজ করে যাব।

 

 

কিউটিভি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad