ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

‘জয়নুল মানবতার যে পথ দেখিয়ে গেছেন তা অব্যাহত থাকবে’

Anima Rakhi | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২ - ০৩:৩৩:২৭ পিএম

ডেস্ক নিউজ : শিল্পাচার্য জয়নুল আবেদিন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে রং তুলি মাধ্যমে অবদান রেখেছেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আন্তির্জাতিক ক্ষেত্রে মানবাধিকার লংঘনের বিভিন্ন ঘটনা রং তুলির মাধ্যমে তুলে ধরেছেন। জয়নুল আবেদিন মানবতার যে পথ দেখিয়ে গেছেন সেটা অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তিনি। 

এছাড়া জয়নুল উৎসবের উদ্বোধন ও তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শিক্ষামন্ত্রী। পরে, জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উপলক্ষে চারুকলা মাঠে মেলা ঘুরে দেখেন দীপুমনি।

কিউটিভি/অনিমা/২৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৩

▎সর্বশেষ

ad