
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বসন্ত উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা, সংগীত ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার বিকাল ৫টা থেকে প্যারীমোহন লাইব্রেরি মিলনায়তনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঐকতান সঙ্গীত ও সংস্কৃতি সৃজন সংগঠন এই বসন্ত উৎসবের আয়োজন করে।
সংগঠনের সভাপতি প্রবীন সংগীত শিল্পী মোসাদ্দেক হোসেন এ আয়োজনে সভাপতিত্ব করেন। আলোচনা করেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক পরিষদের সভাপতি মোফাখখার হোসেন খান পথিক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কায়েস উদ্দিন, কবি ও সাংবাদিক ফরিদুল করিম তরফদার। পরে স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী কলাকূশলীরা সংগীত ও আবৃত্তি পরিষদ করেন।
আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:২২






