ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পৌষের সকালে রাজধানীতে বৃষ্টি

Anima Rakhi | আপডেট: ২৭ ডিসেম্বর ২০২২ - ১০:৪৮:২৭ এএম

ডেস্ক নিউজ : “বিন্দু বিন্দু শিশির কণা সবুজ ঘাসের পরে,
ঝিকি মিকি মুক্তা হেসে মনটা পাগল করে।
দিকে দিকে ঠাণ্ডা বাতাস জাগায় শীহরণ,
সরিষা ফুলে মৌমাছি করে মধু আহরণ।” 
প্রকৃতিতে এমনই শীতের আবহাওয়া চলছে। কিন্তু এরই মাঝে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকায় ধরা দিলো বৃষ্টি।

এদিন সকাল সোয়া ৬টার পর রাজধানীতে এক পশলা বৃষ্টি হয়েছে। একারণে শীত বেশি অনুভূত না হলেওস্বাভাবিক কর্মে ব্যাঘাত ঘটিয়েছে।

বৃষ্টির পর প্রকৃতিতে কুয়াশা খানিকটা বেড়ে গেছে। সড়কে পথ চলতে কোনো কোনো গাড়িকে হেডলাইট জ্বালাতে হয়।

বৃষ্টির পূর্বাভাস কয়েকদিন আগে থেকেই দিয়ে আসছিল আবহাওয়া অফিস। সোমবার রাতে আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা/গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ প্রসঙ্গে আবহাওয়াবিদেরা বলছেন, এই বৃষ্টিতে শীতের অনুভূতি আরো বাড়বে। মাসের শেষের দিকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সে সময় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে।

এর আগে সোমবার (২৬ ডিসেম্বর) সিলেটে ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। আরও দুইদিন বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

কিউটিভি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৮

▎সর্বশেষ

ad