ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শরীয়তপুরে লাগসই প্রযুক্তি শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ২২ ডিসেম্বর ২০২২ - ০৩:৪৪:২৭ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র। ঔধধি উদ্ভিদের গুনাগুনসহ টিস্যু কালচারে চারা উৎপাদনের প্রযুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. আহসান হাবীব। পানি বিশুদ্ধকরণ ফিল্টার তৈরীর বিষয়ে বক্তব্য রাখেন সালমা আক্তার ল্যাব এটেনডেন্ট প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. সানজিদা মুস্তাফী।

উন্নত চুলা ও বায়োগ্যাস তৈরীর প্রযুক্তি তুলে ধরেন সায়েন্টিফিক অফিসার মেহেদী হাসান। এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মনিজা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আহম্মেদ তালুকদার. মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল বিধানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।সেমিনার শেষে প্রদর্শনী স্টল পরিদর্শণ করা হয়। প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মূল্যায়ন করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কিউটিভি/অনিমা/২১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

▎সর্বশেষ

ad