ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

সোমবার ‘রাষ্ট্র মেরামতের’ রূপরেখা ঘোষণা করবে বিএনপি

superadmin | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ - ১০:৫২:০৬ পিএম

ডেস্কনিউজঃ ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা দেবে বিএনপি। সোমবার রাজধানীর হোটেল দ্য ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হবে।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।

রোববার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, সোমবার (১৯ ডিসেম্বর) বিএনপির পক্ষে থেকে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করা হবে। সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’তে ২৭টি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যেসব দল সহমত জানিয়ে রাজপথে আন্দোলন করবে, বিএনপি ক্ষমতায় গেলে তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে। সেই সরকারকে নিয়ে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’র ২৭ দফা বাস্তবায়ন করা হবে।

বিপুল/১৮.১২.২০২২/ রাত ১০.৪৭

▎সর্বশেষ

ad