ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

আওয়ামী লীগ নয়, জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: ওবায়দুল কাদের

Ayesha Siddika | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২ - ০৫:০০:৫৮ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিই জাতির সঙ্গে প্রতারণা করেছে। আওয়ামী লীগ করেনি। শনিবার ধানমন্ডি আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ২২তম কাউন্সিল উপলক্ষ্যে গঠিত স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতা তারাই কুক্ষিগত করেছে। শেখ হাসিনা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে গণতন্ত্রের বিকাশমান প্রক্রিয়া রয়েছে। 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা পদ্মা সেতু করতে গেলেন বিশ্বব্যাংক অপবাদ দিয়ে চলে গেল। নেত্রী ঘোষণা দিলেন, আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করব। তখন অনেকে উপহাস-কটাক্ষ করেছিল। কিন্তু তিনি সেই সিদ্ধান্তে অটল ছিলেন। মেট্রো রেল করব বলেছি, ২৮ তারিখ প্রথম অংশের উদ্বোধন। বলেছি রাস্তাঘাট করব, একশ নতুন রাস্তা, একদিনে একশ সেতুর উদ্বোধন করেছি। ছলচাতুরি কোথায় করলাম?

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকে সম্ভাবনার রূপ দেন। ক্রাইসিস থেকে অপরচুনিটি সৃষ্টি করেছেন। বিএনপির আমলে বিশ্বকাপের খেলায় প্রতিদিন কোথাও না কোথাও গোলমাল। বিদুৎ অফিস ভাঙচুর, নিত্য দিনের ঘটনা। আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তরসম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকেই।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮

▎সর্বশেষ

ad