ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করতে বিএনপিকে অনুরোধ কাদেরের

Ayesha Siddika | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ - ০৩:৪০:০৬ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন। সারা দেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না। সে কারণে আপনাদের (বিএনপির) গণমিছিল কর্মসূচি বাইরে করেন। ঢাকায় গণমিছিল না করতে আমরা অনুরোধ করছি।

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ধানমণ্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সংঘাত চাই না। আপনারা করা মানেই সংঘাতের উসকানি দেওয়া। আবার জামায়াতও দেখছি গণমিছিল করবে। আমরা সবার কাছে অনুরোধ করছি, এ ধরনের কর্মসূচি দেবেন না। যে সংঘাতের আশঙ্কা দেশবাসী করছে, যাদের কাছে নালিশ করেন- বিদেশিরা করছে; সংঘাত যাতে না হয় আমরা ১০ তারিখে সেভাবেই ছিলাম। ’

আওয়ামী লীগের সম্মেলন নিয়ে সেতু মন্ত্রী বলেন, এবারের ব্যাপারটা বর্তমান বিশ্বসংকটের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যে সংকটে সেটা বিবেচনায় রেখেই সাদামাটা সম্মেলন আমরা করতে যাচ্ছি। আলোকসজ্জা আমরা একেবারে বাদ দিয়েছি। সাজসজ্জাও হবে মঞ্চকেন্দ্রিক; সামান্য, যেটা না হলেই না কিন্তু উপস্থিতি হবে বিশাল। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যা চেয়েছে তার কিছু করতে পারেনি। বিএনপি ১০ ডিসেম্বর বলছিল সরকারকে লাল কার্ড দেখাবে, কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad