ব্রেকিং নিউজ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান

রাণীশংকৈলে ঐতিহাসিক ওরশ মেলার শুভ উদ্বোধন

Anima Rakhi | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ - ১২:২৮:৩৬ পিএম
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সোমবার ১২ ডিসেম্বর  ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন সন্ধ্যায় মেলা অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেলা কমিটির সভাপতি, নেকমরদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সাবেক সভাপতি আলহাজ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হক, আ’লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল রানা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বিপ্লব।

এছাড়াও অনুষ্ঠানে মেলা কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান সহ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতা, ব্যবসায়ি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- অধ্যক্ষ হামিদুল হক বুলবুল, মেলা কমিটির সাবেক সম্পাদক মো. বিপ্লব, আ’লীগ নেতা শওকত আলী স্বপন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী প্রমুখ। অতিথিরা তাদের বক্তব্যে ঐতিহাসিক এ মেলা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। 

কিউটিভি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৮

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad