ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চুয়াডাঙ্গায় আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, সাবেক সভাপতিসহ আহত ৬

superadmin | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ - ০২:২১:৩৬ পিএম

ডেস্কনিউজঃ দীর্ঘ সাত বছর পর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শুরু আগেই সম্মেলন মাঠে দু‘পক্ষের চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ছয়জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান, ছাত্রলীগ নেতা ফিরোজ জোয়ার্দ্দার, রাজু আহমেদ, হিরক ও স্বপন ।

আহত হিরোক বলেন, ‘জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নির্দেশনা অনুযায়ী সম্মেলন সফল করার জন্য মাঠেই কাজ করছিলাম। এ সময় মাফিজুর রহমান মাফির নেতৃত্বে তাবু, তাওরাত, প্লাবনরা সংঘবন্ধভাবে আমাদের প্রতিরোধ করেন। তারা আমাদের নেতা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের উপর চেয়ার নিক্ষেপ করে তারা। আমরা প্রতিরোধ করার সময় আমরাও আহত হই’।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. এহসানুল হক তন্ময় বলেন, মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও হিরকের মাথা ও তারেক হাসানের হাতের একটি আঙ্গুল আঘাতপ্রাপ্ত হয়েছে। সেখানে সেলাই দেয়া হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে ধারণা করা হচ্ছে। সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, সম্মেলনকে আসন নিয়ে দুই গ্রুপ হয়েছিল বলে ভিডিও ফুটেজের মাধ্যমে জেনেছি। কাদেরকে কোথায় কখন মারধর করেছে, হাসপাতালে ভর্তি হয়েছে এই জানা নেই। তারা কোথায় মার খেয়েছে এটা খোঁজ নিয়ে দেখতে বলে বলে জানান তিনি।

উল্লেখ্য, উল্লেখ্য, ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
দীর্ঘ সাত বছর পর আজ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে।

জেলা শহরের টাউন ফুটবল মাঠে অনুষ্ঠেয় এ সম্মেলনে ৫০ হাজারের বেশি মানুষের সমাগম ঘটানোর উদ্যোগ নিয়েছে দলটি। মাঠে নৌকার আদলে বিশালাকৃতির মঞ্চ তৈরি ও প্যান্ডেল বানানো হয়েছে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সম্মেলনে উপস্থিত থাকবেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল ইসলাম মিলন, পারভিন জামান কল্পনা ও অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার। এরপর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।

বিপুল/১২.১২.২০২২/দুপুর ২.১৭

▎সর্বশেষ

ad