ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ভেদরগঞ্জে বিকেলে ফসলি জমি ভোরে পুকুর

Anima Rakhi | আপডেট: ১২ ডিসেম্বর ২০২২ - ১০:৫৬:৩৮ এএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : একটি প্রভাবশালী ভূমি দস্যুচক্র জোর করে কৃষকের ফসলি জমি রাতের আঁধারে পুকুরে পরিনত করছে। এভাবেই অনেক কৃষকের স্বপ্ন বিলিন হয়ে যাচ্ছে। জমির পাশে দাঁড়িয়ে কান্না করা ছাড়া আর কোন উপায় থাকছে না অসহায় কৃষকদের। এমন একজন ভুক্তভোগী সাজনপুরের ইয়াকুব খান।ষাটোর্ধ্ব কৃষক ইয়াকুব খান জানায়, শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর মৌজায় তার একখন্ড কৃষি জমি ছিল। এই জমিতে ধানসহ মৌসুমী ফসল উৎপাদন করে স্ত্রী-সন্তানদের মুখে খাবার তুলে দিতেন। মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুন হাওলাদার ও তার ভাই নান্টু হাওলাদার মিলে কৃষকের সেই জমিটি পুকুর করার প্রস্তাব করে। কৃষক ইয়াকুব খান তাদের প্রস্তাবে রাজী না হওয়ায় রাতের আঁধারে জমিটি ভ্যাকু মেশিন দিয়ে কেটে পুকুরে পরিনত করে। এক রাতেই কৃষক ইয়াকুবের স্বপ্ন চুরমার হয়ে পুকুরে পরিনত হয়েছে।

কৃষক ইয়াকুব বলেন, বিকেলে দেখে গেলাম ফসলি জমি। সকালে এসে দেখি পুকুর। আমার সাথে প্রভাবশালী মহলটি খুব খারাপ করেছে। স্ত্রী-সন্তানদের নিয়ে এখন কি করব। তাদের মুখে খাবার দিব কোত্থেকে? আমি কি এর বিচার পাব না?নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী একজন জানায়, বিকেলের আলোতে এখানে জমি ছিল। রাত হতেই ভ্যাকু মেশিন লাগিয়ে সারারাত জমি খনন করে। ভোরে দেখি ফসলি জমি পুকুরে পরিনত হয়ে গেছে।এই বিষয়ে চেয়ারম্যান অরুন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই। তবে খোঁজ খবর নিয়ে দেখব আসলে কি হয়েছে।

কিউটিভি/অনিমা/১২ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৬

▎সর্বশেষ

ad