ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিএনপি গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায় : তথ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ - ০৬:১৭:০৭ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সরকারের পদত্যাগ দাবি করতে এসে বিএনপি নেতারা নিজেরাই সংসদ থেকে পদত্যাগ করছেন। তাদের (বিএনপি) সর্বমোট সাতজন সংসদ সদস্য আছেন। তারা বলেছিল সরকারের পদত্যাগ দাবি করবে, ১০ তারিখ সরকার হটিয়ে দেবে। এখন নিজেরা পদত্যাগের ঘোষণা দিয়েছে। এ ঘোষণার মাধ্যমে এটিই প্রমাণিত হয় তারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়।’

আজ রবিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। বিএনপির সদস্যদের পদত্যাগে সংসদ কিংবা সরকারের কোনো ক্ষতি হবে না দাবি করেন তথ্যমন্ত্রী আরও বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সংসদ সদস্য হিসেবে শপথ না নিতে দিয়ে বিএনপির যেমন ক্ষতি হয়েছে, এই পদত্যাগেও তাদের ক্ষতি হবে।’

গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ নিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘১০ লাখ মানুষের সমাবেশের কথা বলে তারা বড়জোর ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। যে মাঠে তারা সমাবেশ করেছে সেটার আয়তন ৫০ হাজার বর্গফুট। একজন মানুষ দাঁড়াতে তিন বর্গফুট জায়গা লাগে। ফলে সে মাঠে কত মানুষ ধরে সেটা সহজে অনুমেয়। বাইরে রাস্তা মিলিয়ে ৫০ হাজার মানুষের সমাবেশ করেছে। আমাদের থানা সম্মেলনেও এর চেয়ে বেশি মানুষ হয়।’

 

 

কিউটিভি/আয়শা/১১ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad