ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

কারাগারে কোয়ারেন্টাইনে মির্জা ফখরুল-আব্বাস-রিজভী

superadmin | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ - ১০:৪৩:৫৬ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীর পল্টন থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অপরদিকে বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদসহ গ্রেফতার হওয়া নেতাকর্মীরাও কারাগারে আগে থেকেই কোয়ারেন্টাইনে রয়েছেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর দেশের সবকটি কারাগারের নতুন একটি নিয়ম চালু হয়। যার আওতায় নতুন আসামি কারাগারে গেলে কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতা রয়েছে। এর আওতায়য় বিএনপির নেতারা কোয়ারেন্টাইনে রয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল ইসলাম সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারাবিধি মোতাবেক নতুন বন্দিদের কোয়ারেন্টাইনে রাখা হয়। তাই বিএনপির নেতাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সাধারণ বন্দী হিসেবে আছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, নিয়ম অনুযায়ী সকল নতুন বন্দীর সাত দিন কোয়ারেন্টাইনে রাখা হয়। রিজভীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর ফখরুল ও আব্বাসকেও সেখানে কোয়ারেন্টাইনে রাখা হবে। সন্ধ্যা সোয়া ৬টার পর থেকে বিএনপি নেতা মির্জা ফখরুল ও মির্জা আব্বাস কারাগারে অবস্থান করছেন। এখনও তাদের ডিভিশনের নির্দেশনা আসেনি। এ সংক্রান্ত কাগজপত্র পেলে নিয়ম অনুযায়ী তাদের সূর্যমুখী ভবনে আলাদা কক্ষে কোয়ারেন্টাইনে রাখা হবে।

বিপুল/০৯.১২.২০২২/ রাত ১০.৩৭

▎সর্বশেষ

ad