ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

তারেকের কুমন্ত্রণায় বিএনপি প্রস্তাবিত ভেন্যু থেকে সরে এসেছে: তথ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ - ০২:০৬:২৯ পিএম

ডেস্ক নিউজ : শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতারা সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে চেয়েছিলেন; কিন্তু তারেক রহমানের কুমন্ত্রণায় এখন তারা তাদের প্রস্তাবিত ভেন্যু থেকে সরে এসেছে।’

তিনি বলেন, বিএনপির উদ্দেশ্য সমাবেশ নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করা। তাই তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেলেও নয়াপল্টনে করতে চায়। পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলার জন্য বিএনপি নেতারাই দায়ী।

সম্প্রতি পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলার হুকুমদাতা হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগের এ নেতা আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে সরকার সহযোগিতা করেছে; আর সরকারে থাকাকালে আওয়ামী লীগের সমাবেশে হামলা করেছিল বিএনপি। কিছু গণমাধ্যম সংবাদ পরিবেশনের নামে একপেশে আচরণের মাধ্যমে রাজনীতি শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, এটা সমীচীন নয়।

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

▎সর্বশেষ

ad