ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

বিদেশি কূটনীতিকদের অযাচিত মন্তব্য না করার আহ্বান ওবায়দুল কাদেরের

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ - ১২:১৩:৪৫ পিএম

ডেস্ক নিউজ : ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জালিয়াতি হয়েছে এ কথা শুধু বাংলাদেশে বলা হয় না, আমেরিকাতেও বলা হয়। সেখানে এখনও পরাজিত পক্ষ নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ করে যাচ্ছে। আমেরিকার উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  বলেন, বন্ধুত্বটা নষ্ট করবেন না। আমেরিকার সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ। বাংলাদেশের আদালত পাড়া নিয়ে কথা বলেন, নিজের দেশের কী অবস্থা? আয়নায় নিজেদের চেহারা আগে দেখুন।

ওবায়দুল কাদের আরো বলেন, কারও ফরমায়েশ কিংবা কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। সভায় বাংলাদেশের রাজনীতি নিয়ে নাক না গলাতে বিদেশি কূটনীতিকদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমও। তিনি বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে রাষ্ট্রদূত পিটার হাসের দেয়া একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমরা ঢাকায় ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সহিংসতার খবরে উদ্বিগ্ন এবং আইনের শাসনকে সম্মান জানাতে এবং সহিংসতা, হয়রানি ও ভয় দেখানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’পিটার হাস আরও বলেন, ‘সহিংসতার এ খবরগুলোর সুষ্ঠু তদন্ত করতে এবং মত প্রকাশ, সভা ও শান্তিপূর্ণ সমাবেশের মৌলিক স্বাধীনতা রক্ষা করতে আমরা সরকারি কর্তৃপক্ষকে উৎসাহিত করছি।’

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৮

▎সর্বশেষ

ad